Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Sunday, 26 July 2020

করোনা ভাইরাস সম্পর্কে তিরিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন-?

করোনা ভাইরাস সম্পর্কে তিরিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন-?

১) করোনা শব্দের আভিধানিক অর্থ কি? উঃ মাথার মুকুট

২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে? উঃ ১৯৩০

৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়? উঃ ১৯৬০

৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV? উঃ ৭ জানুয়ারি,২০২০

৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়? উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০

করোনা ভাইরাস সম্পর্কে তিরিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন-?
করোনা ভাইরাস সম্পর্কে তিরিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন-?


৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়? উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।

৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে? উঃ ১১ মার্চ, ২০২০

৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি? উঃ SARS-COV-2

৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন? উঃ ৯জানুয়ারি,২০২০

১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়? উঃ ১১ মার্চ,WHO

১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে? উঃ ৮ মার্চ, ২০২০

১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে? উঃ ১৮ মার্চ,২০২০

১৩) সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়? উঃ মাদারীপুর

১৪) আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়? উঃ ১৯৭৬

১৫) IEDCR- পূর্ণরুপ কী? উঃ Institute of Epidemiology, Diseases Control and Research.

১৬) IEDCR এর বর্তমান পরিচালক কে? উঃ প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।

১৭) IEDCR এর সদর দপ্তর কোথায়? উঃ মহাখালী, ঢাকা।

১৮) PPE এর পূর্নরুপ কি? উঃ Personal protective Equipment.

১৯) সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়? উঃ সিঙ্গাপুর

২০)করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী? উত্তরঃ সোয়াব স্টিক

২১) করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে? উঃ WHO

২২)করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কী? উত্তরঃ জিআর কোভিড-১৯ ডট ব্লট

২৩) করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে? উঃ ২০০টি

২৪) করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পরে? উঃ ফ্রান্স

২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান? উঃ ড. মইনুদ্দিন

২৬) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান? উঃ হুমায়ুন কবির খোকন

২৭) করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি? উঃ লি ওয়েনলিয়াং

২৮) লি ওয়েনলিয়াং কবে মারা যান? উঃ ৬ ফেব্রুয়ারী,২০২০

২৯) WHO কবে বৈশ্বিক অবস্থা জাড়ি করে? উঃ ৩০ জানুয়ারি,২০২০

৩০) করোনা ভাইরাসের ৭ম প্রজাতির নাম কি? উঃ 2019 Novel Corona Virus (বি.দ্র. তথ্যগুলো বিভিন্ন অনলাইন পোর্টাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগ্রহ করেছি,ত্রুটি মার্জনীয়)

Friday, 17 July 2020

করোনার ৩টি নতুন লক্ষণ

করোনার ৩টি নতুন লক্ষণ

করোনার ৩টি নতুন লক্ষণ
মহামারি করোনাভাইরাসের নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে প্রতিনিয়তই। করোনা আক্রান্ত রোগীদের অভিজ্ঞতা ও পরীক্ষা করে গবেষকরা এ সব নতুন লক্ষণ সম্পর্কে অবহিত করেছেন। জ্বর-সর্দি-মাথাব্যথা, শ্বাসকষ্ট এসব কমন লক্ষণ ছাড়াও এই কয়েকদিনে আরো কয়েকটি নতুন লক্ষণের দেখা মিলেছে। বিশ্বজুড়ে অনেক করোনা রোগীর মাঝেই নতুন এই লক্ষণগুলি দেখা যাচ্ছে। 
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ন্যাশনাল ডিজিজ (সিডিসি) করোনাভাইরাসের লক্ষণসমূহের তালিকায় তিনটি নতুন লক্ষণ যুক্ত করেছে। এমনটাই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া-
বুকে চাপ ধরা ও নাক দিয়ে পানি পড়া:
করোনাভাইরাসের সর্বাধিক পরিচিত লক্ষণগুলোর মধ্যে একটি হলো শুকনো কাশি হওয়া বা সর্দি লাগা। সর্বশেষ অনুসন্ধান অনুসারে, রোগীদের ক্ষেত্রে সংক্রামণের প্রারম্ভিক দিনগুলোতে লক্ষণ হিসাবে বুকে চাপ ধরা এবং নাক দিয়ে পানি পড়া লক্ষ করা গেছে। অনেক ক্ষেত্রে, ভাইরাসটি নাক থেকে বিস্তার করেছে যা পরে নাকের ইনফেকশন এবং শ্বাস-প্রশ্বাসের সংক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বমি বমি ভাব : 
নিজেকে লুকিয়ে রাখা বা ছদ্মবেশ ধারণ করা সম্ভবত করোনাভাইরাসের অন্যতম স্বভাব। বিশেষজ্ঞরা আরও বলছেন যে, বমি বমি ভাব বা কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণগুলো হালকা সংক্রমণের ক্ষেত্রে জড়িত হতে পারে। যারা কেবল গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা অনুভব করেন এবং প্রাথমিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা পান না, তাদের ক্ষেত্রে এটি আরও বাড়তে পারে। পেটে ব্যথা, ক্ষুধা হ্রাস এবং স্বাদের অনুভূতি চলে যাওয়াও এর সঙ্গে যুক্ত হতে পারে।
ডায়েরিয়া :
আরও একটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইস্যুকে খারিজ করা উচিত নয়, তা হলো ডায়েরিয়া। জানা গেছে যে, অন্যান্য ভাইরাসজনিত রোগের মতো, করোনাভাইরাসও হজম সিস্টেমে আক্রমণ করতে পারে এবং একে ভারসাম্যহীন করে তুলতে পারে। কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলো সুস্থ হওয়ার গতি ধীর করে দেয়। আপনার যদি ডায়েরিয়ার লক্ষণ থাকে যেমন- পানিযুক্ত বা ঘন ঘন মল, পেট খারাপ হওয়া বা ৩-৪ দিনের জন্য পাকস্থলীতে সমস্যা বা করোনাভাইরাসের অন্যান্য পরিচিত উপসর্গগুলো দেখা দেয় তবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিন। এর জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন।
অন্যান্য লক্ষণগুলো কী?
শুকনো কাশি, দীর্ঘস্থায়ী জ্বর, শ্বাসকষ্ট- এগুলো করোনাভাইরাসের সবেচেয়ে পরিচিত লক্ষণ। ভাইরাসের কিছু কম পরিচিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, গন্ধ বা স্বাদ অনুভূতি হ্রাস, বিভ্রান্তি, মাথা ঘোরা, চোখের ফ্লু, নীল ঠোঁট, তীব্র সর্দি, পেশী ব্যথা , ক্লান্তি ইত্যাদি। গবেষণায় দেখা গেছে ভাইরাসটি শিশু ও গর্ভবতীদের ক্ষেত্রে ভিন্নভাবে আচরণ করতে পারে।